• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ মার্চ, ২০২১

এনবি ডেস্ক : করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে সোমবার সকালে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি।

ছবি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, কোভিড১৯ টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ।

যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড১৯ থেকে মুক্ত করি।

ভারতে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম দফার টিকাদান। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে।

সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাদান। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি কারোনায় আক্রান্ত ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।

বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যেই।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১