• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢামেকে নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

মাসুদ রানা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আগামীকাল ( ১৭ মার্চ ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবার বিতরনসহ নানাকর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু, শ্রদ্ধাঞ্জলি - banglanews24.com

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ সকাল সাড়ে ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন। সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু আত্মজীবনী, স্বাস্থ্য খাত নিয়ে ভাবনা এবং স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠান। সকাল ১১ টায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও কেক কাটা হবে।

এছাড়া, হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত মানের খাবার দেওয়া হবে। উন্নত মানের খাবারের মধ্যে রয়েছে- পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মুরগির রেজালা, সালাত ও আপেল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১