• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

এনবি নিউজ : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয় সেখানে থেকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহির স্বামী রকিব সরকার এখনও পলাতক।

মাহিয়া মাহিকে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে দেওয়ার অভিযোগ করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১