• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ফিলিপিন্সে ফেরিতে আগুন লেগে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

এনবি নিউজ : ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে বলে দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিন্ জানান, আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে শুরু হওয়া এ আগুনে নয়জন আহত হয়েছেন। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে, পাশাপাশি তেল চুইয়ে পড়ার কোনো ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করে দেখছে।

সাত হাজার ছয়শরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ ফিলিপিন্সের সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড দুর্বল, পুরনো অনেক জাহাজ এখনও ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের মে মাসে দেশটির একটি হাইস্পিড ফেরিতে আগুন লেগে অন্তত সাত জনের মৃত্যু হয়েছিল। ফেরিটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০