• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

হেফাজতে নারীর মৃত্যু : র‌্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

 

এনবি নিউজ : নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাব সদর দপ্তরে গঠিত তদন্ত কমিটি রাজশাহীতে র‍্যাব-৫–এর কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে। গতকাল  বৃহস্পতিবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য জানান।

জিজ্ঞাসাবাদের তালিকায় একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন উল্লেখ করে খন্দকার আল মঈন জানান, জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাবের ১১ সদস্য নওগাঁয় আবার তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২ মার্চ নওগাঁ থেকে র‌্যাব আটক করে ভূমি অফিসের কর্মী জেসমিনকে। আটকের চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গত শুক্রবার সেখানে তার মৃত্যু হয়।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হলে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তবে স্বজনদের অভিযোগ, র‍্যাব হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

সুলতানা জেসমিন মৃত্যুর ঘটনায় গত সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি আজ র‍্যাবের ১১ জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১