প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সংবাদমাধ্যমটির একজন ক্যামেরাম্যান এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) তদন্ত শুরু করেছে পুলিশ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অসন্তোষ তৈরির অসৎ উদ্দেশ্য নিয়ে শামস প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তিনি বিবিসিকে বলেন, মামলাটি একজন ব্যক্তি করেছেন, সরকার নয়। আইন অনুযায়ী সব কিছু হবে।
আইনমন্ত্রী বলেন, প্রতিবেদনটির জন্য দৈনিকটির সম্পাদক ও প্রকাশকেরও দায় রয়েছে এবং সে কারণে পুলিশ তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে।
এমন সময় এ ঘটনা ঘটল, যখন আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের ওপর হয়রানির অভিযোগ নিয়ে উদ্বেগ রয়েছে।