• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

নায়িকা মৃনালের দু’চোখ লাল, গাল বেয়ে পড়ছে অশ্রুধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আসাদুজ্জামান তপন : কান্নায় ভেঙে পড়েছেন ভারতের অভিনেত্রী মৃনাল ঠাকুর— এমন একটি ছবি কিছু দিন আগেই ছড়িয়ে পড়েছিল চারদিকে। পোস্ট করেছিলেন ম্রুণাল নিজেই। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। কী হল তাঁর? মৃনাল জানান, এ রকমই ভেঙেচুরে আছেন ভিতরে, তাই আসল ছবিটিই দিলেন। যন্ত্রণা চেপে রাখা কোনও কাজের কথা নয় বলেই তাঁর মত। সম্প্রতি প্রশ্নের মুখে পড়ে আরও এক বার ব্যাখ্যা দিলেন সে দিনের কাণ্ডের।

মৃণাল ঠাকুর প্রকাশ করেছেন যে তিনি পার্টনারে কী খুঁজছেন | DESIblitz

এক সাক্ষাৎকারে মৃনাল ঠাকুর  জানালেন, ছবিটি তিনি পোস্ট করেছিলেন বর্তমান প্রজন্মকে এ কথা জানাতে চেয়ে যে, অভিনেতাদের জীবন শুধুমাত্র অবসরযাপন আর খুশির মুহূর্ত দিয়ে সাজানো নয়। স্বীকার করলেন তাঁর দুর্বলতা। সাফ জানালেন, মিথ্যা বলতে পারেন না। যে মুহূর্তে যা সত্যি তা-ই তুলে ধরেছেন।

Mrunal Thakur opens up about constant scrutiny on her personal life..

মৃনালের কথায়, “আজকের যে প্রজন্ম সমাজমাধ্যমে মগ্ন হয়ে আছে, তারা ভাবে, আমরা (অভিনেতা-অভিনেত্রীরা) কোথাও ছুটি কাটাচ্ছি বা সব সময় খুব খুশি আছি। ব্যাপারটা একেবারেই তা নয়। আমাদের জীবনেও কঠিন সময় যায়, সুখ-দুঃখ থাকে।” ‘সুপার ৩০’-র অভিনেত্রী নতুন প্রজন্মকে এই বার্তা দিতে চান যে, একজন

Gumraah actress Mrunal Thakur leaves fans worried

যাঁরা নতুন পা রাখতে চলেছেন অভিনয় জগতে, তাঁদের উদ্দেশে মৃনাল বলেন, “কঠিন পরিশ্রম করার ব্যাপারে নিশ্চিত হতে হবে এবং হাল ছেড়ে দিলে চলবে না। আমি এমন অনেকের কথা জানি, যারা এক বার- দু’বার চেষ্টা করবার পর হাল ছেড়ে দিয়েছে। অন্য পেশায় চলে গিয়েছে।” গত সপ্তাহে সেই অশ্রুসজল চোখের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি আরও শক্তিশালী, বুদ্ধিমান এবং সুখী! প্রত্যেকের কাছেই নিজেদের গল্পের পৃষ্ঠা রয়েছে, যেগুলি তারা জোরে জোরে পড়ে না। কিন্তু আমি আমারটা জোরে পড়ার জন্যই বেছে নিচ্ছি। কারণ, হয়তো কারও এই অধ্যায়টা জানা প্রয়োজন। আমি বললে তার কাজে লাগতে পারে।”

Advertisement

অন্য অনেকের মতোই ম্রুণালের জীবনে খারাপ সময় এসেছে। তিনি বলেন, “একটা পর্ব ছিল যখন ‘লভ সোনিয়া’ মুক্তি পায়নি, কারণ কঠিন বিষয়বস্তু ছিল। আমি সেই মুহূর্তে ভেবেছিলাম হাল ছেড়ে দেব। কিন্তু পর মুহূর্তেই ভেবেছিলাম, যদি আমার একশো শতাংশ দিতে না পারি, তা হলে পরে সেটা নিয়ে আমার অনুশোচনা করারও কোনও মানে নেই। তাই সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে।” নিজের কান্নার ছবি সর্বসমক্ষে প্রকাশ করে এতটুকুও লজ্জিত হননি ম্রুণাল। লিখেছিলেন, “মাঝেমাঝে নিজের দুর্বলতা প্রকাশ করা ভাল। এতে যন্ত্রণা লাঘব হয়।”

অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছে অক্ষয় কুমার-ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ ছবিতে। অভিনেত্রীর আসন্ন ছবি ‘গুমরাহ’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কপূর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এ ছাড়াও ‘নানি ৩০’ নামের এক তেলুগু ছবিতেও শীঘ্রই দেখা যাবে ম্রুণালকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১