• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কাজ না করলে পাগল হয়ে যাব : সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

 

 

এনবি নিউজ : মাঠের ব্যস্ততার সঙ্গে বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা পারিবারিক কাজ সবই নিজ হাতে সামলেছেন সাকিব। এই খেলার মাঠে তো একটু পর অতিথি হয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন মঞ্চে। সকালে ঢাকায় তো বিকেলে চট্টগ্রাম কিংবা সিলেটে। পরদিন আবার হয়তো ঢাকায়। গত এক মাসের চিত্র এমনটাই ছিল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান।

মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই। বাংলাদেশের সুপারস্টার যেন ক্লান্ত হন না। মাঠের ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের এতকিছু কীভাবে পারেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার?

গতকাল শনিবার (১ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব। এরপর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যস্ততা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তাহলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

বাইক কোম্পানির ওই অনুষ্ঠানে নিজের বাইক চালানোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে সাকিব বলেন, ‘২০০৬/৭ হবে, আব্বু চালানো শিখিয়েছিল মাগুরাতে। প্রথমবার ঐ সময়েই শেখা। মাগুরাতে যখনই থাকি বাইক চালানো হয়। আর বন্ধুদের সাথে যখন একসাথে বাইক নিয়ে বের হই, ওটার একটা আলাদা মজাই আছে। আমরা গ্রামের ভেতর চলে যাই, আড্ডা দেই। ওটার একটা আলাদা ফিলিংস আছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০