• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনে (২০২৪ সালে অনুষ্ঠিত হবে) বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণায় জো বাইডেন, যে কাজ তিনি শুরু করেছেন, তা শেষ করতে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৯ সালের আজকেই দিনে ( ২৫ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন তার সফল প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার চতুর্থ বার্ষিকীতে তিনি আগামী মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য বলেছেন, তারা বাইডেনকে সমর্থন দিবেন। তবে সাধারণ ভোটারদের কাছ থেকে নিজের প্রেসিডেন্টের চলতি মেয়াদে সবথেকে কম গ্রহণযোগ্যতার মুখোমুখি (অ্যাপ্রোভাল রেটিং) প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ বয়স্ক প্রেসিডেন্ট। এ কারণে অনেকে তার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় জো বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। আগামী নির্বাচনেও তার রানিং মেট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০