• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আনন্দবাজার সেরা অভিনেত্রীর পুরস্কার দিলো পরীমণিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এনবি নিউজ : দুই বাংলার ১০ বাঙালিকে ‘বছরের বেস্ট’ শিরোপা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। গত ১ বছরে এই ১০ জন কৃতী বাঙালিকে খুঁজে নিয়েছে তারা। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পরীমণি। পুরস্কার নিতে কলকাতায় উপস্থিত হন তিনি। আইটিসি রয়্যাল বেঙ্গলে তার হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পুরস্কার নিতে মঞ্চে উঠে পরীমণি বলেন, চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।

২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমণির কর্মজীবনে। ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু। তারপরেই দৌড়। একই বছর পর পর মুক্তি পায় ছ’টি ছবি। অল্প সময়েই দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমণি। ‘আরও ভালোবাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবিতে তাঁর মুখ্য ভূমিকায় মুগ্ধ হয়েছেন বহু দর্শক। দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে পশ্চিমবঙ্গেও।

এখন কাজের সূত্রে প্রায়ই কলকাতায় যান এই অভিনেত্রী। পরী বলেন, ‘কলকাতাকে আগে বিদেশ মনে হত। এখন হয় না। এ রকমও হয়েছে, আমার ফ্লাইট আজ। কিন্তু আমি দু’পাঁচ দিন পরে দেশে গিয়েছি।’

এদিকে সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

উল্লেখ্য, প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।সমাজের বিভিন্ন ক্ষেত্রে বছরজুড়ে সাফল্যে যারা নজর কেড়ে থাকেন, প্রতি বছর ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে তাদেরই পুরস্কৃত করে আনন্দবাজার অনলাইন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১