• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জাতীয় পার্টি নির্বাচনে লড়বে ক্ষমতায় যাওয়ার জন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ মে, ২০২৩

এনবি নিউজ : জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের (জিএম কাদের) মধ্যেই দেশকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণাবলি বিদ্যমান আছে। জাতীয় পার্টিতে আছে একঝাঁক প্রবীণ ও অভিজ্ঞ নেতা। আমরা বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র সত্তা নিয়ে সংগঠিত হচ্ছি। জাতীয় পার্টি আগামী নির্বাচনে লড়বে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল হওয়ার জন্য নয়।’

আজ সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু এতে সভাপতিত্ব করেন।

দলের চেয়ারম্যান প্রসঙ্গে মুজিবুল হক উল্লেখ করেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মন্ত্রী হিসেবে সফল ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কোনও অভিযোগ নেই। ব্যক্তিজীবনেও তিনি সৎ এবং সাহসী।’

তিনি বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সহদর হলেও জিএম কাদেরের স্বতন্ত্র পরিচয় আছে। তিনি উচ্চশিক্ষিত ও আদর্শবান। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো সৎ, আদর্শবান সাহসী নেতার খুব প্রয়োজন।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক-সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০