• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্থ করতে পারবে না: তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ মে, ২০২৩

এনবি নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। আগামী নির্বাচনেও ভোলা-১ আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

আজ সোমবার ভোলার গাজীপুর রোডের বাসভবন হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের অনেক অর্জন রয়েছে। সব কিছু নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী। এছাড়া ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত থেকে এ মতবিনিময় সভায় অংশ নেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০