• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ শেখ হাসিনার কাজ জাতিসংঘও মূল্যায়ন করছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

এনবি নিউজ : তথ্য ও সম্প্রদারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথমবারের মতো জাতিসংঘে ‘কমিউনিটি ক্লিনিক: দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ রেজুলেশন আকারে গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে স্বীকৃতি দিলো জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘও আজ শেখ হাসিনার সরকারের কাজ মূল্যায়ন করছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপির আন্দোলন ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়েই যাবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

কূটনৈতিকদের নিরাপত্তা উঠিয়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কূটনীতিকদের নিরাপত্তা উঠিয়ে দেওয়া হয়নি। জঙ্গি তৎপরতার কারণে কয়েকজন কূটনীতিককে যে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল তার প্রয়োজন এখন নেই বলে তা উঠানো হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোনও দুর্যোগ নিয়ে উপহাস করা কারও উচিত নয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০