• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিনা হেলমেটে বাইকে স‍‌ওয়ার, অমিতাভ বচ্চন গ্রেপ্তার !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন নাকি গ্রেফতার হয়েছেন! আজ শুক্রবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। সঙ্গে সঙ্গে বিচলিত বিগ বি-র অনুরাগী মহল। অবাক বিষয় যে, অভিনেতা নিজেই নাকি এই খবর সমাজমাধ্যমে জানিয়েছেন!

আজ শুক্রবার দুপুরে অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব। কারণ ওই ছবিতে ‘শোলে’ ছবির জয়কে দেখা যাচ্ছে মুম্বই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে। তাঁর মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অল্প কথায় অমিতাভ লিখেছেন, ‘‘গ্রেফতার হলাম !’’

আসলে অমিতাভ গ্রেফতার হননি। তাঁর বয়স ৮০ ছুঁলেও রসবোধ যে এতটুকু কমেনি, তার প্রমাণ দিলেন অভিনেতা। সম্প্রতি, বিনা হেলমেটে বাইক সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর সমালোচিত হন অমিতাভ। বিষয়টি মুম্বই পুলিশের ট্র্যাফিক শাখার কানেও পৌঁছয়। পুলিশের তরফে অভিনেতাকে জরিমানাও করা হয়। পরে অমিতাভ তাঁর ব্লগে, সাফাই দিতে জানান যে পুরো বিষয়টিই নিছক মজার ছলে করা হয়েছিল। ছবির শুটিং ফ্লোরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল। এ বারে, সেই ‘ঠাট্টা’ কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন অভিনেতা। এই মুহূর্তে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন এইট্টি ফোর’ ছবির শুটিং করছেন অমিতাভ। তাঁর ফাঁকেই এই ছবিটি তোলা হয়েছে।

অমিতাভ এই ছবি পোস্ট করার পর অভিনেতার রসবোধের প্রশংসায় মেতেছেন অনুরাগীদের একাংশ। কারও মতে, অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখা খুব কঠিন। কেউ আবার ‘ডন’ ছবির জনপ্রিয় সংলাপ ধার করে লিখেছেন, ‘‘ডন কে ধরা শুধু কঠিন নয়, অসম্ভব।’’ আবার কারও কথায়, ‘‘সচরাচর এ রকম পোস্ট আপনি করেন না। কিন্তু আপনার এই পাল্টা জবাব দেওয়ার কৌশল অতুলনীয়।’’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০