• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সরকারের সময় কখন শেষ হবে নির্ধারণ করবে জনগণ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

এনবি নিউজ ‍: বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে, নাকি ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ।

আজ শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে? বিএনপির আন্দোলনের সময় শেষ হয়ে গেছে।

দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ– এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের শান্তি সমাবেশ করতে হচ্ছে। আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ক্ষমতায় কে থাকবে, এটা নির্ধারণ করবে দেশের জনগণ। দেশের মানুষ আওয়ামী লীগকেই চায়, কোনও সন্ত্রাসী দলকে নয়। আগামী নির্বাচনেও দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী করবে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তিনি দেশকে নিয়ে ভাবেন। তার মতে করে কেউ দেশকে নিয়ে ভাবেন না। বর্তমান সময় আমরা এখন একটি সংকটের মধ্যে আছি। যেটা আমাদের সৃষ্টি নয়। করোনা মহামারি সামলানোর পর যুদ্ধ শুরু হয়। ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়। কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। কিন্তু জ্বালানি সংকটে পুরোপুরিভাবে সে চাহিদা মেটাতে পারছি না।

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১