• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এনবি নিউজ : রাজধানীর বনানীর একটি চেকপোস্টে নিজের বুকে পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আশরাফ-উজ-জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আশরাফ-উজ-জামান রনির বাড়ি ধামরাইয়ে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজ সকালে এনবি নিউজ অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার আগে রনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি দায়িত্ব পালন করতে যান। পরে তিনি চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রনির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘রনির সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন। তারা জানান, চেকপোস্টে পৌঁছানোর পর থেকে রনি অস্থির ছিলেন।’

আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা গেল কি না—এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রেমঘটিত বিষয় হতে পারে। একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে জেনেছি। সেই মেয়ে রনির ফোনে বারবার কল দিচ্ছেন। ওদের ভেতর ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বাকিটা তদন্তের পর বলা যাবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১