• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

টেকনাফের পাহাড়ে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এনবি নিউজ : কক্সবাজারের টেকনাফে বেড়াতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

গতকাল বুধবার দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যায় র‌্যাব এবং পুলিশের দুইটি টিম। টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কক্সবাজার ঈদগাও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুফ (৩০), চৌফলদন্ডী এলাকার রুবেল হোসেন (২৮) ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকাী ইমরান। তারা তিনজন পরস্পরের বন্ধু ছিলেন।

অপহৃত ৩ বন্ধু গত ২৮ এপ্রিল বেড়াতে যাওয়ার কথা বলে টেকনাফে যায়। পথিমধ্যে সড়ক থেকে তাদের বহনকারী সিএনজি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায় পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১