• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকা-বেইজিং বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

এনবি নিউজ : ঢাকা ও বেইজিংয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে আজ শনিবার। বৈঠকে অংশ নিতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং

এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবারের বৈঠকে আলোচনা হবে।

ফলে এ বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে।

সান ওয়েইডেং আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১