• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

এক বছর মঙ্গল গ্রহে থাকবেন কানাডীয় নারী কেলি হাসটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : কানাডীয় নারী কেলি হাসটন। বয়স ৫২ বছর। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। পেশায় জীববিজ্ঞানী তিনি। এ বয়সে এসে দারুণ একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন কেলি।

এমন একটি জায়গায় তিনি থাকবেন, যা মঙ্গল গ্রহের আদলে নির্মিত। তা–ও এক দিন, দুই দিন নয়, পাক্কা এক বছর এই ‘লাল গ্রহের’ মতো স্থানে বসতি গড়বেন এই নারী।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গল গ্রহের আদলে একটি আবাস বানানো হয়েছে। এটা ‘মার্স ডুনে আলফা’ নামে পরিচিত। এর আয়তন ১ হাজার ৭০০ বর্গফুট। রয়েছে শয়নকক্ষ, ব্যায়ামাগার। এমনকি সেখানে খাবার উৎপাদনের জন্য ছোট একটি খামার রয়েছে।

আগামী জুনে এই আবাসে প্রবেশ করবেন চারজন স্বেচ্ছাসেবী। তাঁদেরই একজন কেলি হাসটন। পরবর্তী এক বছর তাঁরা সেখানে বসবাস করবেন।

কেলি সংবাদমাধ্যমকে বলেন, ‘মঙ্গলে বসবাস করা আমার শৈশবের স্বপ্ন ছিল না। এরপরও আমি মঙ্গলের আদলে নির্মিত একটি জায়গায় বসবাস করতে যাচ্ছি। এক বছর সেখানে কাটাব।’

মূলত মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ার অভিজ্ঞতা কেমন হবে, তার প্রস্তুতির অংশ হিসেবে এটা করা হচ্ছে। কেলি বলেন, ‘এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।’ কেলিসহ এই চারজনকে সতর্কতার সঙ্গে নির্বাচন করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ভবিষ্যতে মঙ্গলে অভিযানের সময় বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে একজন ক্রুর আচরণ মূল্যায়নে এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগবে।

কেলি বলেন, এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১