এনবি নিউজ : ২৮ মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে সংসদ ভবনে সাজো সাজো রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বেদমন্ত্র পাঠ করে, পুজো এবং যজ্ঞে অংশ নিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন মোদী। তিনি সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন। নতুন সংসদ ভবনের উদ্বোধনে বড় সার্টিফিকেট এল বাদশাহ শাহরুখ খানের কাছ থেকে। তবে এ বার নয়া এই সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুললেন শেহনশাহ প্রাক্তন সাংসদ অমিতাভ বচ্চন।