• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে অবদান রেখে যাচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

এনবি নিউজ : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

আজ সোমবার সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। যার অংশ হিসেবে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তাদের অদম্য কর্মদক্ষতায় বিশ্বের বুকে অবদান রেখে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনীর বাশার ঘাঁটি আয়োজিত ‘পিস কিপার্স ডে-২০২৩’-এর উদ্বোধন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১