• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সারা দেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মে, ২০২৩

এনবি নিউজ : প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে আবারও শুরু হচ্ছে টিকার তৃতীয় ও চতুর্থ অর্থাৎ বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ।

এদিকে টিকা কার্যক্রম শুরু হওয়া ও বাস্তবায়ন প্রসঙ্গে দিকনির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী গত ২৫ মে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরবর্তী সময়ে এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যপী প্রদান নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত অবশ্য পালনীয় নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা নিতে পারবে ১৮ বছর বয়স থেকে ঊর্ধ্বে সব নাগরিক। দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার কমপক্ষে চার মাস তৃতীয় ডোজ (বুস্টার) ভ্যাকসিন নিতে হবে। তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে চার মাস পর চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন নিতে হবে।

এ ছাড়া চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে ৬০ বছর বা ঊর্ধ্ব জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বয়সি জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী (ইম্যুনোকম্প্রোমাইজ), গর্ভবর্তী মা ও ফ্রন্ট লাইনারদের ভিসিডি ভ্যাকসিন দিতে হবে।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে টিকা স্বল্পতার কারণে করোনা প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০