• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

ফেনীতে ভবন বিস্ফোরণ, দুই মেয়েসহ মা দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : ফেনী শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখা যায় সফিক ম্যানশনে আগুন জ্বলছে৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ছাড়া জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।

এদিকে বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা যায়নি৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী।

এসপি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা তদন্ত করবে৷ এরপর বিস্ফোরণের কারণ জানা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১