• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

একমাসে দেশে টিকা নিলেন প্রায় ৩৭ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ মার্চ, ২০২১

এনবি নিউজ : সারাদেশে একযোগে গণটিকাদান কার্যক্রম সরকার শুরু করেছিল গত ৭ ফেব্রুয়ারি। সে হিসেবে শনিবার গণটিকাদান কার্যক্রমের এক মাস পূর্ণ হয়। এ এক মাসে ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন।

এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন ও নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। শতকরা হিসেবে টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ শতাংশ ও নারী ৩৬ শতাংশ।

গত ২৭ জানুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের উদ্বোধন হয়। ওই দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়। তার পরদিন রাজধানীর পাঁচ হাসপাতালে পরীক্ষামূলক টিকা কার্যক্রম পরিচালিত হয় এবং সেদিন সবমিলে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। এর দশ দিনের মাথায় ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে গণ টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। প্রথম দিন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারীসহ মোট টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৯৮৩ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গণটিকাদান শুরুর প্রথম দু’দিন এরচেয়ে কম গ্রহীতা টিকা নিয়েছিলেন। তারপর থেকে শনিবারই সবচেয়ে কম মানুষ করোনার টিকা নিল।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১