• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফরাসি ধনকুবের এমপির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ধনকুবের ও পার্লামেন্ট সদস্য (এমপি) অলিভিয়ের ডাসাল্ট নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নরম্যান্ডি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তাঁর একটি বাড়ি রয়েছে।
ডাসাল্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, এই মৃত্যু দেশের জন্য ‘বড় ক্ষতি’।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্ততকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাঁদের পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন (৭৩০ কোটি) মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাঁকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত ফরাসি ধনকুবের ডাসাল্ট তিন সন্তানের জনক ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১