• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়েকরোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য চ্যালেঞ্জশীর্ষক আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। অলরেডি কোনো কোনো কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এবার দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছেন। কক্সবাজার যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। কিন্তু এখনো করোনা যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে।

করোনা যুদ্ধে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। তবে করোনা এখনো চলে যায়নি। আর ভ্যাকসিন নিলেই করোনা মুক্ত হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম বিষয়টা এমন না। ভ্যাকসিন নেওয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে। তার মধ্যে সবাই আবার ভ্যাকসিন নেয়নি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০