• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তির পর উনার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি।

রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক দূরত্ব মেনে আজ বাদ আসর তার জানাজা হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির খান।

এ টি 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০