• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় মুরগি বিক্রির দোকানকে সার রাখার গুদাম দেখিয়ে সার ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে মেসার্স ফারহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছারোয়ার হোসেনের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে ওই প্রতিষ্ঠানের নামে কোনো সার-বীজের দোকান পাওয়া যায়নি। বরং ডিলার নিয়োগের আবেদনে উল্লেখ করা দোকানে চলছে পোলট্রি মুরগির ব্যবসা। এ ঘটনায় ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন হাতিয়ার চানন্দী ইউনিয়নের বাসিন্দা মো. জামাল উদ্দিন।

অভিযোগপত্রে জামাল উদ্দিন জানান, হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের ভুঁইয়া গ্রামের বাসিন্দা ছারোয়ার হোসেন স্থানীয় প্রকল্প বাজারে মেসার্স ফারহান এন্টারপ্রাইজের নামে সার ডিলারশিপের অনুমোদন নিয়েছেন। তবে বাস্তবে ওই নামে কোনো গুদাম কিংবা সার বিক্রির প্রতিষ্ঠান নেই। এমনকি সার ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় অভিজ্ঞতাও তার নেই বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারীর দাবি, ছারোয়ার হোসেন ইটভাটার মাটি, নদীর বালু ও মাটি কাটার সরদারিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এমন একজন ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ায় প্রকৃত সার ব্যবসায়ী ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ডিলারশিপ বাতিল করে অভিজ্ঞ ব্যবসায়ীকে নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে সরেজমিনে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে গিয়ে দেখা যায়, মেসার্স ফারহান এন্টারপ্রাইজ নামে কোনো সার-বীজের দোকান নেই। সার ডিলার নিয়োগের আবেদনে গুদাম হিসেবে উল্লেখ করা দোকানটিতে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগি। খোঁজ নিয়ে জানা যায়, দোকানটির মালিক মো. মিরাজ।

এবিষয়ে ডিলারশিপ নিয়োগপ্রাপ্ত মেসার্স ফারহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছারোয়ার হোসেন বলেন, তাঁর সার-বীজের দোকান ছিল থানারহাটে। ওই বাজারটি ভেঙে যাওয়ায় প্রকল্প বাজারে মিরাজের মুরগির দোকানটি চুক্তি করা হয়। পরে উপজেলা কৃষি অফিসার সরেজমিনে তদন্তের সময় ওই দোকানের বিষয়ে আপত্তি জানালে মসজিদের পাশে একটা দোকান নেওয়া হয়।

তবে ছারোয়ার হোসেনের ভাষ্য মতে মসজিদের পাশেও মেসার্স ফারহান এন্টারপ্রাইজের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক আশীষ কুমার কর অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন- অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০