• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ সংবাদটির পাঠক ৫ জন

 

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আজ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পুস্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন এবং ১৫ আগস্টের কালরাতে ঘাতকের গুলিতে নিহত মহান নেতা রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে যেখানে পড়ে ছিলেন সেখানে ফুলের তোড়া অর্পণ করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৪৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:০৩ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:০৬ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩২ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:০৯ অপরাহ্ণ
    এশা রাত ৭:২৫ অপরাহ্ণ