• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সু চির দলের সদর দপ্তরে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

ভোর চারটার দিকে ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দপ্তরে হামলাকারী ওই বোমা বিস্ফোরণ ঘটায়। এনএলডির সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সোয়ে উইন এএফপিকে বলেন, আশপাশের বাসিন্দারা আগুন দেখার পর তা নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে হাতবোমাটি সদর দপ্তরের দিকে ছুড়ে মেরেছে।

সোয়ে উইন আরও বলেন, বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন। তাঁরা পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি না কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে যা ঘটেছে, তা ভালো হয়নি।

আর্মড ফোর্সেস ডের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল। এদিন মিয়ানমারের সেনাবাহিনী বার্ষিক কুচকাওয়াজে তাদের শক্তি প্রদর্শন করবে।

মিয়ানমারের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এনএলডির সদর দপ্তরের সামনে বেশির ভাগ বিক্ষোভ হয়েছে। দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নও চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় পর্যবেক্ষক দল বলছে, মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ৩২০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১