• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

সাকিব ও মাহমুদের তাণ্ডবে ১২২ রানেই ওয়েষ্ট উইন্ডিজ গুটিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসান মাহমুদের তাণ্ডবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।

দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই ৪ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আর এর প্রথম উইকেটেই সাকিবের হয়েছে দারুণ মাইলফলক। নিজেদের মাটিতে এটি ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।

অন্যদিকে অভিষেক ম্যাচেই জাত চেনালেন হাসান মাহমুদ। ৩০তম ওভারে রভমেন পাওয়েল (২৮) ও রেইমন রাইফারের (০) উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন উইন্ডিজ শিবিরে।

হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও ৩২তম ওভারে আকিল হোসেইনের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এই পেসারের।

ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এ টি/ ২০ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১