• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : রাজধানীর পুরান ঢাকায় ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সূত্রাপুরের লালকুঠি এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনন্ত নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। তাঁর মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

বাচ্চু মিয়া জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুই কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের দুই কিশোরের সঙ্গে অপর দুই কিশোরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ওই ঘটনায় অনন্ত নামের এক কিশোরের পেটে ছুরির আঘাত লাগে। এর ফলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই সময়ে ছুরিকাঘাতে আহত দুই কিশোর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০