• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মেট্রোরেলের কোচের প্রথম চালান পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এনবি নিউজ : জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি ‘এসপিএম ব্যাংকক’ বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বন্দর জেটির ৭ নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ছয়টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ বন্দরে ভেড়ার পর আপনারা আরও বিস্তারিত খোঁজ নিতে পারবেন।

এর আগে গতকাল মঙ্গলবার তিনি জানিয়েছেন, আজ বুধবার বিকাল নাগাদ কোচগুলো বহনকারী জাহাজটি মোংলায় পৌঁছাবে। আজই দুটি কোচ খালাস হতে পারে। পরের দিন ১ এপ্রিল বাকি চারটি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে।

রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১