• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ ও এর ফলে প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে বাংলাদেশে যাত্রী পরিবহন নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার আওতায় ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে।  ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বেশ কিছুদিন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল।  মার্চের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়।  এমতাবস্থায় ইউরোপ ও ১২ দেশ থেকে বিমানে যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা দিল বেবিচক।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১