• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর দুই মাদ্রাসা থেকে ৫৯০ ছুরি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : রাজধানীর চকবাজার ও লালবাগের দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈদে পশু কোরবানির কাজে ছুরিগুলো ব্যবহার করা হতো।

মো. কুদরত-ই-খুদা বলেন, ‘চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ ও লালবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। তারপর সেখান থেকে মোট ৫৯০টি ছুরি জব্দ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরিগুলো তারা কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করত।’

কুদরত-ই-খুদা আরও বলেন, ‘তবে আমরা ছুরিগুলো আপাতত আমাদের জিম্মায় রাখছি। দরকার হলে ঈদের সময় ছুরিগুলো আবার ফেরত দেওয়া হবে। চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কোনো সহিংসতার কাজে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য জব্দ করা হয়েছে। যদিও অভিযানের সময় মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সব ধরনের সহযোগিতা করেছে।’

অভিযানের সময় উপস্থিত থাকা চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি ও জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ৪১৫টি ছুরি জব্দ করা হয়েছে। দুই প্রতিষ্ঠানে ছুরিগুলো রয়েছে—এমন তথ্যের পর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালায়


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১