• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

মেডিকেল ভর্তি পরীক্ষাকেন্দ্রের সামনে জনসমুদ্র, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস সংক্রমণের রেকর্ডের মধ্যেই আজ সকাল দশটা থেকে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাহিরে পরিণত হয় জনসমুদ্র, স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।

আজ শুক্রবার সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র।

নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানিটাইজার দেওয়া হয়। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা ছিলেন গাদাগাদি করে দাঁড়িয়ে। পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে এমন দৃশ্য।

এ সময় তাদের মধ্যে ছিল না সামাজিক দূরত্বের বালাই।  কেন্দ্রের ফটক দিয়ে শিক্ষার্থীদের ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে কেন্দ্রে প্রবেশ করতে হয়। কেন্দ্রে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অথবা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হলে তা কোনো কাজে আসেনি।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০