• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বন্ধ করার আহ্বান ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এনবি ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বন্ধ করার আহ্বান জানিযেছেন। তিনি বলেন, ফ্রান্স যেন পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বন্ধ করে।

এক টুইটবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই কথা জানান।

তিনি এক সাক্ষাতকারে বলেন, বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখতে হলে সব পক্ষের আন্তরিক সদিচ্ছার প্রয়োজন। ইরান তার আন্তরিকতার প্রমাণ দিয়েছে। কেননা মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও স্বদিচ্ছার নিদর্শন স্বরূপ ইরান এক বছর পর্যন্ত চুক্তি অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

এ সময়টিতে ইউরোপ ইরানের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল যাতে দেশটি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যায়। ইউরোপ সে সময় যুক্তরাষ্ট্র সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ইরানের আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইউরোপ আজ পর্যন্ত ইরানের ক্ষতি পুষিয়ে দেয়ার কোনো পদক্ষেপই নেয়নি। তারা বলেছিল ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেবে এবং ইরানের সঙ্গে নির্বিঘ্নে বাণিজ্যের জন্য অর্থসরবরাহের জন্য ‘ইন্সটেক্স’ ব্যবস্থা চালু করবে। কিন্তু কোনো কথাই ইউরোপ রাখেনি।

জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ভালো করেই জানে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র সরকার ভয়ঙ্কর একটি প্রথা চালু করেছে। কিন্তু তারপরও ইউরোপ বর্তমান অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য একতরফাভাবে প্রতিশ্রুতি পালনের জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করছে।

ইরানের রাজনৈতিক বিশ্লেষক সাইয়্যেদ জালাল সাদাতিয়ান বলেছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা বাস্তবায়নকে নিজেদের বলদর্পিতা ও ব্যর্থতার জটে আবদ্ধ করে ফেলেছে। এ ক্ষেত্রে ইরানের কোনো দায় নেই কেননা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে ইরান তার সব প্রতিশ্রুতিই রক্ষা করেছে।

বাস্তবতা হচ্ছে, ইউরোপ স্বাধীনভাবে ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে তারা যেন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্বশীল আচরণ করে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১