• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

লকডাউন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : লকডাউনের প্রথম আজ বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় লকঠাউনের বিরুদ্ধে এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ  করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ব্যবসায়ীরা প্রায় আধাঘণ্টা লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

আকাশ নামে এক ব্যবসায়ী জানান, আমরা অনেক টাকার মাল বাকিতে এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে পাওনাদারদের টাকা কীভাবে পরিশোধ করব? আসন্ন ঈদে কীভাবে কর্মচারীদের বেতন দেব। তার পর আমাদের পরিবারের কি হবে? যেভাবে কলকারখানা চালু রেখেছেন, সেভাবে আমাদের মার্কেটগুলোকে খোলার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান এ ব্যবসায়ী।

এ ছাড়া মো. বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, কয়েকজন লোক জড়ো হয়েছিল। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  এ ছাড়া প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধও জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০