• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ, চার কাউন্সিলরসহ আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে  মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের রামগোপালপুর এলাকার বাসভবনে হঠাৎ  ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলরসহ ১৩ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এ খবর নিশ্চিত করেন।

এদিকে, বিস্ফোরণে দুই জন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক।

আহতরা হচ্ছেন মো. তাজুল (২০), মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।

আহত প্যানেল মেয়র রহিম বাদশা বলেন, ‘পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না।’

কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, একজন ছাড়া সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের সবারই বার্ন ইনজুরি। ১৩ জনের মধ্যে মেয়রপত্নী কাননসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০