• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

মাঝনদীতে চলন্ত ফেরিতে আগুন, পুড়ল ১০টি যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : মেঘনা নদীতে চলন্ত অবস্থায় ফেরিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ৪ থেকে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল এনবি নিউজকে জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুতেই আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত  ৪ টি মালবাহী কাভার্ডভ্যান, ৪টি  পিকআপ ভ্যান ো দুইটি মোটর সাইকেল পুড়ে গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০