• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারতের সেনাপ্রধান ৫ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন তিনি। মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন ভারতীয় সেনাপ্রধান।

অপরদিকে জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১