• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করোনা মোকাবিলার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনা সংক্রমণের সংকট কাটিয়ে উঠতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতা, অব্যবস্থাপনা এদেশের ১৬ কোটি মানুষকে একটি অনিশ্চিত গন্তব্যে নিয়ে চলছে। জাতির এই চরম দুর্যোগপূর্ণ সময়ে আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। আমাদের আবারও আহ্বান আসুন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংকট মোকাবিলায় উদ্যোগী হই।

শুক্রবার (৯ এপ্রিল) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত আরএমজি সেক্টরে কয়েক হাজার গামেন্টস বন্ধ হয়েছে। ৪০ লাখ শ্রমিকের জীবন জীবিকা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এরইমধ্যে ১০ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। অর্থের অভাবে ঢাকা ছাড়ছে শত শত পরিবার।’

‘তাই সরকারের প্রতি আহ্বান, আসুন মানুষ বাঁচাই-দেশ বাঁচাই। আমরা করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবার-পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা মারা গিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই, এ মহামারিতে আর যেন একটি প্রাণও না ঝরে পড়ে।’ যোগ করেন ফখরুল।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন— দেশে করোনা মহামারি এক ভয়াবহরূপ পরিগ্রহ করেছে। সরকারের উদাসীনতা, অগ্রাধিকার নির্ধারণে ইচ্ছাকৃত উপেক্ষা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অপকৌশল হিসেবে করোনা সংক্রমণের তথ্য গোপন ও সীমাহীন ব্যর্থতা আজ  পুরো দেশকে এক বিপদ সংকুল পথে নিয়ে চলেছে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১