• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

শুক্রবার ভোর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

 এনবি নিউজ : বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি অংশে রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ভোর থেকে সাড়ে ৭ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের হরিপুরে ভালভ প্রতিস্থাপনের কাজ করবে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল ও বিতরণ কোম্পানি তিতাস গ্যাস। আর এ কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি এলাকায় গ্যাস সরবরাহ করবে না তিতাস।

এ সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা ও নারায়ণগঞ্জ বিসিক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশপাশের এলাকা, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও আশপাশের এলাকাতেও বন্ধ থাকবে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ।

গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য ‘আন্তরিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০