• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আকরাম খান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনা পজিটিভ হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। খুব বেশি জটিলতাও নেই তাঁর। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম এনবি নিউজকে মুঠোফোনে বলেছেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

সাবিনা আকরাম জানান, আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। আকরাম খানের বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলেও জানিয়েছেন সাবিনা আকরাম।

ওদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও জানিয়েছেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে। তারপরও এসব ক্ষেত্রে যেহেতু অনেক সময় দ্রুত অবস্থার অবনতি হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।’ গত ১০ এপ্রিল আকরাম খান করোনা পজিটিভ হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১