• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন চিত্রপরিচালক সাজেদুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী জটিলতায় চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে তার মৃত্যৃ হয়। সাজেদুল আউয়ালের ছেলে ইশরাত শামীম অনন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ইশরাত শামীম অনন্ত বলেন, ‘বাবা হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবাকে দাফন করা হবে।’

মৃত্যুকালে সাজেদুল আউয়ালের বয়স হয়েছিল ৬৪ বছর। তার ছেলে অনন্ত জানান, ১১ মার্চ করোনাভাইরাস শনাক্তের পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সাজেদুল আউয়াল। করোনাভাইরাসমুক্ত হয়ে ১৯ মার্চ তিনি বাসায় ফিরেছিলেন।

২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদানে ‘ছিটকিনি’ চলচ্চিত্র নির্মাণ করেছেন সাজেদুল আউয়াল। ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। ২০২০-২০২১ অর্থবছরে অনুদানের জন্য ‘মৃত্যুঞ্জয়ী’ নামে আরেক ছবির চিত্রনাট্য জমা দিয়েছিলেন তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১