• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো, মৃত্যু হাজারেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দুমড়ে-মুচড়ে পড়ছে ভারত। দেশটিতে একদিনে প্রথমবারের মতো আক্রান্ত হয়েছে দুই লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। করোনা মহামারি শুরুর পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার সকালে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের।

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৪০ লাখ। মোট মারা গেছে এক লাখ ৭৩ হাজার ১২৩ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। তালিকায় যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

দেশটির রাজ্য ভেদে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণ রোধে রাজ্যটিতে কারফিউ জারির পরও গত ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫৯ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

উত্তরপ্রদেশে এই প্রথমবারের মতো একদিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। রাজধানী দিল্লিতে ছাড়িয়েছে ১৭ হাজার।

ছত্তিশগড়ে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি। কর্নাটকেও আক্রান্ত ১১ হাজার ছাড়িয়েছে।

মধ্যপ্রদেশে ৯ হাজার ৭২০, কেরালায় ৮ হাজার ৭৭৮, তামিলনাড়ুতে ৭ হাজার ৮১৯, গুজরাটে ৭ হাজার ৪১০, রাজস্থানে ৬ হাজার ২০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

পশ্চিমবঙ্গেও চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৬ হাজারের কাছাকাছি পৌঁছৈছে। হরিয়ানার অবস্থাও একই।

বিহার, অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্ত ৪ হাজারের বেশি। পাঞ্জাব, ঝাড়খণ্ড, তেলঙ্গানায় দৈনিক আক্রান্ত ৩ হাজারের বেশি। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উড়িষ্যাতেও বাড়ছে আক্রান্ত।

গত বছর নভেম্বর থেকে দেশটিতে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে তা আবারও বাড়তে শুরু করে। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণের সাম্প্রতিক এই উল্লফনের প্রধান কারণ হচ্ছে- করোনা বিধিনিষেধ মানার ব্যাপারে সাধারণ মানুষের উদাসীনতা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০