• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্ত নায়ক আলমগীর হাসপাতালে, দোয়া চাইলেন রুনা লায়লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।

গত ১৪ এপ্রিল  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।

কিন্তু আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই  করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার দ্রুত করোনামুক্তি জন্য সবাই দোয়া করবেন। আমাদের সবার দোয়ায় তিনি হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১