• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিয়ানমারে জাপানি সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ইয়ুকি কিতাজুমি নামে জাপানের এক সাংবাদিককে আটক করেছে।

টোকিওভিত্তিক নিক্কেই বিজনেস ডেইলির সাবেক প্রতিবেদক ৪৫ বছর বয়সি ওই সাংবাদিককে গত রোববার দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন থেকে আটক করা হয়।

এর আগে ২৬ ফেব্রুয়ারি মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময়ও জাপানি ওই ফ্রিল্যান্সার সাংবাদিককে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তখন ছেড়ে দেওয়া হয়েছিল।

সোমবার স্থানীয় গণামাধ্যমের বরাত দিয়ে নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে। খবর কিয়োডো বার্তা সংস্থার।

কিতাজুমিকে রোববার রাতে ইয়াঙ্গুনে নিজ বাড়ির সামনে থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াঙ্গুনের জাপানি দূতাবাস বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দলের বেশ কিছু শীর্ষ নেতাকে।

এর পরই জান্তাবিরোধী বিক্ষোভে গণঅভ্যুত্থানে উত্তাল হয়ে উঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত শিশুসহ সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১