• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আওয়ামী সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী ও ব্রাক্ষনবাড়ীয়াসহ সারাদেশে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারেরর নিন্দা জানাতে গিয়ে আজ বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

বিবৃতিতে বিএনপি মহসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত। আওয়ামী সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে, এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।’

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা শাখার যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, তারেক সরকার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, কাজী সালমান ও ডালিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী গ্রেপ্তার অভিযান ও জুলুম-নির্যাতন করছে। এ ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘করোনাভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই বরং তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’ বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের দুঃশাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০