• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়নে আমেরিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিলের বিষয়ে আমেরিকার পলিটিক্যাল কমিটমেন্ট পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নসহ চারটি পরামর্শ বিশ্বনেতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের পরামর্শ দেন।

এই অর্থায়নের বিষয়ে বাংলাদেশ কতটুকু আশাবাদী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত হলে অর্থায়ন কোনো বিষয়ই না।টাকা-পয়সা হচ্ছে সেকেন্ডারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পলিটিক্যাল কমিটমেন্ট। এবার যে পলিটিক্যাল কমিটমেন্ট পাওয়া গেছে, বিশেষ করে আমেরিকার, তার ফলে ১০০ বিলিয়ন পাওয়া খুব বেশি কষ্টকর হবে না বলে জানান ড. মোমেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১